77°F বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাত আবদুল্লাহর পোস্ট

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৪
ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাত আবদুল্লাহর পোস্ট

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধী দলের তীব্র প্রতিবাদের ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের অধিবেশন চলাকালে স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। এ সময় বিরোধী দলের সদস্যরা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং ‘জুলাইয়ে গাদ্দার’ লেখা লিফলেট প্রদর্শন করেন।

স্পিকার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানালেও পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য স্লোগান দিতে শুরু করেন। এ সময় সংসদ কক্ষে ‘গেট আউট চুপ্পু’ স্লোগানও শোনা যায়।

রাষ্ট্রপতি তার বক্তব্য অব্যাহত রাখলেও বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়ে একপর্যায়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

ওয়াকআউটের পর এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক আইডিতে সংক্ষিপ্ত একটি পোস্ট দেন। সেখানে তিনি ইংরেজিতে লেখেন, “Get out Chuppu.”

সংসদের প্রথম অধিবেশনেই এমন বিক্ষোভের ঘটনা দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।