ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের ছুটি উপলক্ষে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে National Board of Revenue (এনবিআর)। নতুন নির্দেশনা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন আগামী ২৯ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে।
সাধারণত প্রতি মাসের ১৮ তারিখ পর্যন্ত ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকে। তবে ই–ভ্যাট সিস্টেমে ধীরগতির কারণে এবং জনস্বার্থ বিবেচনায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এনবিআর সূত্র জানিয়েছে।
কর কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে আইন অনুযায়ী বিলম্ব ফি ও আর্থিক জরিমানার বিধান রয়েছে। তাই সার্ভার জটিলতার কারণে যেন কোনো করদাতা অপ্রয়োজনীয় জরিমানার মুখে না পড়েন, সে বিষয়টি বিবেচনায় রেখেই সময় বাড়ানো হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে প্রায় ৬ লাখ ৪৪ হাজার প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধিত। তবে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান নিয়মিতভাবে ভ্যাট রিটার্ন জমা দেয় না।
আপনার বিজ্ঞাপন এখানে