83°F বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, Boston Bangla

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | নিউজটি দেখেছেন: ৫৪
সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা| বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হয়, যা চলে দুপুর ১টা পর্যন্ত|
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে| দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে|
পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সব কেন্দ্রকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে| পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে|

এবার প্রথমবারের মতো ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে| তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের প্রশ্নপত্র পৃথক রয়েছে|
শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়া, শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে| লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট শেষ হওয়ার কথা রয়েছে| এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে|