২২ জুন ২০২৬, সোমবার ব্র্যাকের কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে, ময়মনসিংহ শম্ভুগঞ্জ ব্র্যাক লার্নিং সেন্টার ময়মনসিংহ জেলার ১২০ জন এলিট খামারি নিয়ে প্রশিক্ষণর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়| প্রশিক্ষণে গাভীর খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, প্রাণির স্বাস্থ্যসেবা, খামারের পরিচ্ছন্নতা এবং সঠিক রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা প্রদান করা হয়| বিশেষভাবে অধিক দুধ উৎপাদন ও খামারের লাভজনকতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়|
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ মোঃ রহুল আমিন, বিশেষ অতিথি ছিলেন মোঃ আশরাফুল ইসলাম, জোনাল সেলস ম্যানেজার (ইষ্ট জোন) আরও উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন খান, রিজিওনাল সেলস ম্যানেজার, ময়মনসিংহ এবং ভেটেরিনারি সার্জন ডাঃ মীম ওবাইদুল্লাহ, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ| উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ময়মনসিংহ জেলার এরিয়া সেলস ম্যানেজার মোঃ ওয়াজকুরনী| প্রধান অতিথি বক্তব্য বলেন- আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক পরিচর্যা, উন্নত প্রজনন প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর ¯ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খামারকে আরও লাভজনক করা সম্ভব| এ ধরনের প্রশিক্ষণ খামারিদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|
প্রশিক্ষণে রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব খামার পরিচালনার বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়| ১০ জন খামারিদের কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার প্রদান এবং সনদপত্র বিতরণ করেন| আয়োজকরা জানান, খামারিদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে|
আপনার বিজ্ঞাপন এখানে