জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় মসজিদে। এতে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন।
শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জামাত শেষে উপাচার্য উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আপনার বিজ্ঞাপন এখানে