77°F মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ইসলামাবাদে ঈদের দিনে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৯
ইসলামাবাদে ঈদের দিনে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড

ঈদুল ফিতরের দিন রাজধানী ইসলামাবাদে এক মর্মান্তিক ঘটনায় জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সানা জাভেদকে গুলি করে হত্যা করার পর তার স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। ঘটনাটি শহরের ডিএইচএ ফেজ-২ এলাকার একটি মার্কেটের পার্কিংয়ে ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সানা জাভেদ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আউট লোফারা’ নামে পরিচিত ছিলেন এবং তার উল্লেখযোগ্য অনুসারী ছিল। অভিযুক্ত স্বামী মোহাম্মদ সাদিক আটকের বাসিন্দা এবং পাকিস্তান পুলিশের সাবেক কনস্টেবল ছিলেন, যাকে আগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

ঘটনাস্থলে দায়িত্বরত এক নিরাপত্তারক্ষী জানান, হঠাৎ গুলির শব্দ শুনে তিনি বাইরে এসে দেখেন লাল পোশাক পরা এক নারী মাটিতে পড়ে আছেন। তার পাশেই পিস্তল হাতে এক যুবক দাঁড়িয়ে ছিল। পরে সেই যুবক নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ৯ মিলিমিটার পিস্তল ও তিনটি গুলির খোসা উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধকে এই হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

এই ঘটনা ইসলামাবাদে নারী টিকটকারদের বিরুদ্ধে সহিংসতার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এর আগে গত বছরের জুনে ১৭ বছর বয়সী টিকটকার সানা ইউসুফ নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পুলিশ জানিয়েছিল, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়েছিল।

সাম্প্রতিক এই হত্যাকাণ্ড সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং অনলাইন প্ল্যাটফর্মে নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।