90°F বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয়: মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৬৩
ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয়: মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

 

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না।

শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রবেশস্থলের দায়িত্বরত ইমিগ্রেশন কর্মকর্তা। ফলে বৈধ ভিসা থাকা সত্ত্বেও কোনো ভ্রমণকারীকে দেশে প্রবেশে বাধা দেওয়া হতে পারে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে একজন ভ্রমণকারী কতদিন অবস্থান করতে পারবেন, সেটিও নির্ধারণ করেন সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্মকর্তা।

দূতাবাস সতর্ক করে জানায়, ভিসার মেয়াদের বেশি সময় অবস্থান করা বা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কাজে জড়ানো গুরুতর অপরাধ। বিশেষ করে টুরিস্ট ভিসায় গিয়ে চাকরি করা বা অননুমোদিত কার্যক্রমে অংশ নেওয়ার ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে।

মার্কিন দূতাবাস আরও জানায়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব। নিয়ম মেনে অবস্থান এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে আসার ওপর ভবিষ্যতে ভিসা পাওয়া বা ভ্রমণের সুযোগ অনেকটাই নির্ভর করে।