79°F বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

অসুস্থ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, অবস্থা স্থিতিশীল

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৭৪
অসুস্থ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, অবস্থা স্থিতিশীল

ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে রাজধানী দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতে শারীরিক অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আবহাওয়া পরিবর্তনের প্রভাবেই তিনি অসুস্থ বোধ করছিলেন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার সঙ্গে ছিলেন ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, যারা চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

চিকিৎসক সূত্রে জানা গেছে, এ মুহূর্তে গুরুতর কোনো জটিলতা নেই। তবে বয়সজনিত বিষয় বিবেচনায় রেখে তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়েও সোনিয়া গান্ধী একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবুও চিকিৎসকদের মতে, বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক নয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।