80°F শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

দায়িত্ব শেষ করে সেন্টারে ফিরলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২২ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ১১৭
দায়িত্ব শেষ করে সেন্টারে ফিরলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

দায়িত্ব শেষ করে সেন্টারে ফিরলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেড় বছর দায়িত্ব পালনের পর তিনি আবারও তাঁর আগের কর্মপরিসরে ফিরে গেছেন।

দায়িত্ব হস্তান্তরের চার দিন পর রোববার ঢাকার মিরপুরে অবস্থিত ইউনূস সেন্টার-এ কাজে যোগ দেন তিনি। গ্রামীণ টেলিকম ভবনে পৌঁছালে সহকর্মীরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।

নোবেলজয়ী এই অর্থনীতিবিদের সামাজিক ব্যবসার ধারণা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে ইউনূস সেন্টার আন্তর্জাতিক থিঙ্কট্যাংক ও রিসোর্স সেন্টার হিসেবে কাজ করে আসছে। বিভিন্ন দেশে সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও নেটওয়ার্ক গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর অফিসে ফেরার খবর ও সহকর্মীদের উষ্ণ অভ্যর্থনার কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। একই পোস্ট অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়।