সংযুক্ত আরব আমিরাতের আকাশে রমজানের শেষ পর্যায়ের চাঁদের ঝলক দেখা গেছে, যা চলতি বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এতে করে আগামী শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।
মঙ্গলবার ভোরে রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সদস্য তামিম আল তামিমি ভোরের দিকে এই চাঁদের ছবি ধারণ করেন বলে জানিয়েছে Gulf News।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এ বছর রমজান পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনাই বেশি। সে হিসেবে ২০ মার্চ শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর পালিত হতে পারে।
তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৮ মার্চ নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, নির্ধারিত দিনে চাঁদ না দেখা গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে।
চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ধারণ করা হবে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার ওপর ভিত্তি করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার বিজ্ঞাপন এখানে