তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং একযোগে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়।
নতুন মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।
ডা. এ জেড এম জাহিদ হোসেন দায়িত্ব নিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের।
আব্দুল আওয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।
আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
টেকনোক্র্যাট হিসেবে আমিন উর রশিদ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
আফরোজা খানম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
আসাদুল হাবীব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।
দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।
ফকির মাহবুব আনাম ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
আর শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার বিজ্ঞাপন এখানে