66°F সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১১ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৬২
সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সৈয়দপুর বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, তার কাছে প্রায় ৫০ লাখ টাকা পাওয়া গেছে। তবে সঠিক পরিমাণ নির্ধারণে টাকা গণনা চলছে।

বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় বেলাল উদ্দিনের কাছে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ পাওয়া যায়। এ সময় টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরে তাকে আটক করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

অন্যদিকে বেলাল উদ্দিন দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ লাখ টাকার কিছু বেশি। তিনি জানান, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে ওই অর্থ বহন করছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অর্থের উৎস ও বহনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।