63°F শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১৪ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩২
রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ

রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ

সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ রাষ্ট্রপতি পাঠ করাবেন বলে জানিয়েছেন শেখ আব্দুর রশীদ। তিনি জানান, শপথ অনুষ্ঠানকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এবং অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে।

শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব বলেন, শপথ আয়োজনের সার্বিক প্রস্তুতি চলছে। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতিই মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথি, কূটনীতিক ও বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এদিকে এর আগে সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যেই সব শপথ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।