66°F সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২১ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৪৬
প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান।

কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। পরে তিনি কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সরকারের সময় দায়িত্ব পালনকারী বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে তিনি কথা বলেন। পুরোনো অনেক কর্মকর্তাকে নাম ধরে ডেকে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। পরে তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ ডাকটিকিট উন্মোচন করেন।