66°F বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

‘প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়ানো কষ্টদায়ক’-সারজিস আলম

Rokon Pathan, Boston Bangla

প্রকাশ: ২৬ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ২৫
‘প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়ানো কষ্টদায়ক’-সারজিস আলম

‘প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়ানো কষ্টদায়ক’-সারজিস আলম

ঢাকা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানোর দৃশ্য তাকে কষ্ট দিয়েছে। তিনি মনে করেন, একজন ছাত্রনেতার অবস্থান ও মর্যাদার সঙ্গে এ ধরনের আচরণ সামঞ্জস্যপূর্ণ নয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলার উদ্বোধনে গেলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব-কে তার গাড়ির পেছনে দৌড়াতে দেখা যায়। বিষয়টি তার কাছে দুঃখজনক মনে হয়েছে। তিনি দাবি করেন, অতীতেও এমন দৃশ্য খুব একটা দেখা যায়নি।

ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, ছাত্ররাজনীতিতে নতুন মানদণ্ড তৈরি করা প্রয়োজন। এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

তিনি আরও বলেন, দেশে নতুন করে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। তার অভিযোগ, একদিকে ক্ষমতাসীন দল নিজেদের কর্মকাণ্ডে পূর্ববর্তী সরকারের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে রাজনৈতিক কার্যক্রমের পরিবর্তে ‘অভিনয় প্রতিযোগিতা’ চলছে।

দেশে সমঝোতার রাজনীতি ও বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির পুনরাবৃত্তির অভিযোগ তুলে তিনি এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ছাত্রশক্তিকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।