86°F বুধবার, ০৬ মে ২০২৬, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ঐক্য, অংশগ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনায় এগিয়ে “ওল্ড এন্ড গোল্ড স্পোর্টস ক্লাব”—মেডফোর্ডে সফল বার্ষিক সাধারণ সভা

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ০৫ মে ২০২৬ | নিউজটি দেখেছেন: ৬
ঐক্য, অংশগ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনায় এগিয়ে “ওল্ড এন্ড গোল্ড স্পোর্টস ক্লাব”—মেডফোর্ডে সফল বার্ষিক সাধারণ সভা

ঐক্য, অংশগ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনায় এগিয়ে “ওল্ড এন্ড গোল্ড স্পোর্টস ক্লাব”—মেডফোর্ডে সফল বার্ষিক সাধারণ সভা

বস্টন বাংলা ডেস্ক | মেডফোর্ড

বোস্টন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন “ওল্ড এন্ড গোল্ড স্পোর্টস ক্লাব”-এর আয়োজনে গতকাল মেডফোর্ডে সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাধারণ সভা।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম আরম্ভ করা হয়। পবিত্র কালামে পাক থেকে সূরা পাঠ করেন ক্লাবের অন্যতম সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা। ক্লাবের ফাউন্ডার মেম্বার এবং চেয়ারম্যান সজল চৌধুরী হীরণের

সভাপতিত্বে এবং অন্যতম ফাউন্ডার জামাদিউল হোসেন জুয়েল এবং মহিউদ্দিন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আই সি সি এম এর ট্রাস্ট্রি বোর্ডের সদস্য বিশিষ্ট বেবসায়ী মোহাম্মদ ওসমান গনি।

এক বক্তৃতায় তিনি ক্লাবের গঠনকল্পে এবং উন্নয়নে সবাইকে একসাথে কাজ করে যাওয়ার পরামর্শ দেন।

এরপর ক্লাবের চেয়ারম্যান তাঁর বক্তব্যে গত এক বছরের নানা সফলতা, চ্যালেঞ্জ এবং অর্জনের কথা তুলে ধরেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, কমিউনিটির ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ক্লাবটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ক্লাবের আরেক ফাউন্ডার এবং লিগাল এইড কমিটির সদস্য মোহাম্মদ মোস্তফা ক্লাবের সব লিগ্যাল ইস্যু এবং ক্লাবের উন্নয়নে অতীতের মতো তার সার্বিক সহযোগীতা অব্যাহত রাখবেন বলে আসস্ত করেন। ক্লাবের বিস্তারিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জুয়েল যেখানে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পারিবারিক মিলনমেলা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের চিত্র সুন্দরভাবে ফুটে ওঠেএবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক প্রতিবেদন পেশ করেন, যা উপস্থিত সদস্যদের মধ্যে আস্থা ও সন্তুষ্টি সৃষ্টি করে।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন। সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে আগামী বছরের জন্য বিভিন্ন নতুন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে বৃহত্তর পরিসরে ক্রীড়া আয়োজন, পিকনিক আয়োজন ,যুবসম্পৃক্ততা বৃদ্ধি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট আয়োজন ,এবং কমিউনিটি সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

সভা শেষে ক্লাবের সার্বিক অগ্রগতি, সমৃদ্ধি ও সদস্যদের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সভাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সফল।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডার এবং সিটি ওয়াইড গ্রুপের সি ই ও জনাব হুমায়ুন মোর্শেদ ,বিশিষ্ট শিল্পপতি আবুল বাশার ,তাজমহল দেশি বাজার এর সত্ত্বাধিকারী রেজাউল করিম ,

ফুডল্যান্ড বার্লিংটন এর সত্ত্বাধিকারী আবু সায়েদ ,বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন চৌধুরী , ফ্রেশ মনকির সত্ত্বাধিকারী সবুজ বড়ুয়া এন্ড আবু সায়েদ সুমন। বিশিষ্ট ট্রান্সপোর্টেশন ব্যবসায়ী কায়সার ওয়াহিদি , শাহাজান , মনির , ওমর ,পল সেকান্দার।

বিশিষ্ট গোল রক্ষক শাহীন আয়ুব , বিশিষ্ট ব্যাবসায়ী ফুড বাস্কেট এর স্বত্বাধিকারী গোলাম রাব্বানী ,গোলাম মোস্তফা , ইমাম রিদোয়ানুল হক , ব্যবসায়ী মোহাম্মদ জাহেদ , মোহাম্মদ মোর্শেদ আলম ,আইটি প্রফেশনাল আবু সিদ্দিক রনি.মেধাবী ছাত্র মুনতাসির, আদিল , সাফি, আদিব আয়ান।

পরিশেষে, আয়োজকরা সকলের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।