73°F সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

নেপালের শান্তিপূর্ণ নির্বাচনে সরকার ও জনগণকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, Boston Bangla

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩৪
নেপালের শান্তিপূর্ণ নির্বাচনে সরকার ও জনগণকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নেপালের জনগণকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, গত ৫ মার্চ অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়া নেপালের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

তিনি উল্লেখ করেন, এই নির্বাচন নেপালের জনগণের প্রত্যাশা ও দৃঢ়তার প্রতিফলন এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্ত অবস্থানের প্রমাণ বহন করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও নেপাল দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। ভবিষ্যতেও দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।