68°F শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Rokon Pathan, Boston Bangla

প্রকাশ: ২১ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ২
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

​এ সময় তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

​দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।