83°F মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নিউ ইংল্যান্ড বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | নিউজটি দেখেছেন: ৫
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নিউ ইংল্যান্ড বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নিউ ইংল্যান্ড বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বস্টন বাংলা ডেস্ক | মেডফোর্ড, ম্যাসাচুসেটস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউ ইংল্যান্ড শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সন্ধ্যায় ম্যাসাচুসেটসের মেডফোর্ডস্থ জমজম রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে নিউ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে তাঁর রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান, রাষ্ট্র পরিচালনায় ভূমিকা এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

নিউ ইংল্যান্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল টিটুর সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি জনাব সৈয়দ বদরে আলম সাইফুল। বিএনপির আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন ভার্চ্যুয়াললি প্রধান অতিথি হিসেবে থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত সংযোগ স্থাপন সম্ভব হয়নি। নিউ ইংল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা জনাব কাজী নুরুজ্জামান ও শিক্ষাবিদ জনাব জামাল খান প্রধান আলোচক হয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিএনপি নিউ ইংল্যান্ড শাখার সভাপতি সৈয়দ বদরে আলম (সাইফুল), সিনিয়র সহ-সভাপতি সোহরাব এইচ খান, সহ-সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক আলী হায়দার মনসুর, সাংগঠনিক সম্পাদক হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক চৌধুরী শিমুল, ব্রিস্টল কাউন্টি বিএনপির সভাপতি রাহিদুর রহমান, নিউ ইংল্যান্ড যুব দলের সভাপতি গোলাম ফারুক, নিউ ইংল্যান্ড বিএনপির নেতা ডি এম মোশাররফ সহ অনেকেই বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ এবং গণতান্ত্রিক চেতনার এক গুরুত্বপূর্ণ প্রতীক। দেশের সংকটময় সময়ে তাঁর নেতৃত্ব ও রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন এবং গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির আদর্শকে সমুন্নত রাখার আহ্বান জানান।

নিউ ইংল্যান্ড বিএনপির উপদেষ্টা জনাব আজাদ খান, মনোয়ার ফিরোজ, মোহাম্মদ মকসিউদ্দিন, জহিরুল হক ভূঁইয়া, মাহফুজ আহমেদ, চৌধুরী নিশো, ফারদিন, পিংকি ফারুক, নাতাশা খান, রোকেয়া ইয়াসমিন এলিজা, কাজী শাহীন আবেদীন, নিপা, সেলুক রহমান, এম. কে. জাহাঙ্গীর, এস. এ. উসমান, জারিপ আলম সাইদ এবং মোহাম্মদ আব্দুল কাদেরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, প্রবাসে অবস্থান করেও বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয়তাবাদী আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।