মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল–এ ইরানের পাল্টা হামলার পর বাহরাইন, কুয়েত এবং আবুধাবি–তে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা Agence France-Presse (এএফপি)–এর এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র–এর যৌথ হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এর জেরে উপসাগরীয় কয়েকটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বাহরাইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দেশটিতে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর প্রেক্ষিতে জরুরি সতর্কতা জারি করেছে বাহরাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
আপনার বিজ্ঞাপন এখানে