70°F শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ইরানে হামলার পর কাতার-বাহরাইনে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৮ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩৫
ইরানে হামলার পর কাতার-বাহরাইনে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

ইরানে হামলার পর কাতার-বাহরাইনে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নিরাপত্তা শঙ্কা বেড়ে যাওয়ায় কাতার ও বাহরাইন–এ অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য পাল্টা হামলা ও অস্থিরতার আশঙ্কায় দেশ দুটিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক বিবৃতিতে কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো জানায়, তারা নিজ নিজ কর্মীদের জন্য জরুরি আশ্রয় পরিকল্পনা বাস্তবায়ন করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশ দুটিতে থাকা সব মার্কিন নাগরিককেও একইভাবে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে শনিবার ইরানের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে বিভিন্ন সূত্রে খবর প্রকাশিত হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রাজধানী তেহরান–এর কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং সংশ্লিষ্ট দেশগুলো সতর্ক অবস্থান নিয়েছে।