77°F শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ঈদ উপলক্ষে বাড়ল সরকারি ছুটি, টানা ৭ দিনের অবকাশ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ২৯
ঈদ উপলক্ষে বাড়ল সরকারি ছুটি, টানা ৭ দিনের অবকাশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন যুক্ত হওয়ায় এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আগামী ১৮ মার্চকে সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি।

শুক্রবার (৬ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি থাকবে।

তিনি আরও জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সরকার রমজান মাস ৩০ দিন ধরে হিসাব করে ছুটির সময়সূচি নির্ধারণ করেছে। সে ক্ষেত্রে রমজান ৩০ দিন পূর্ণ হলে ঈদ হতে পারে ২১ মার্চ।

এর আগে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি ছিল। এছাড়া ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদের আগে ও পরে দুই দিন করে মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছিল। নতুন করে ১৮ মার্চ ছুটি যুক্ত হওয়ায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সাত দিনের অবকাশ পাচ্ছেন।