66°F বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলায় বিশেষ নির্দেশনা

Rokon Pathan, Boston Bangla

প্রকাশ: ১৮ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩
দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলায় বিশেষ নির্দেশনা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক
১৮০ দিনের কর্মপরিকল্পনা, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলায় বিশেষ নির্দেশনা
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, সরকার আগামী ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, খুব শিগগিরই এ পরিকল্পনার বিস্তারিত জনগণের সামনে তুলে ধরা হবে।
বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের ওপর জনগণ রায় দিয়েছে এবং সেই অঙ্গীকার বাস্তবায়ন করাই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করতে সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠক শেষে অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জানান, প্রতিটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করতে বলা হয়েছে। উন্নয়ন কার্যক্রমে গতি আনা, সেবার মান বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
নতুন সরকারের প্রথম বৈঠকেই প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা প্রতিষ্ঠার বার্তা স্পষ্ট হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে