81°F শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ডিএনসিসি প্রশাসক এজাজ অপসারণ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৯ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ২১৬
ডিএনসিসি প্রশাসক এজাজ অপসারণ

ডিএনসিসি প্রশাসক এজাজ অপসারণ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে সরিয়ে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুরাইয়া আক্তার জাহানকে। সোমবার সকালে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব পালন করবেন। তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ কাজ করবেন।

বিধি অনুযায়ী তিনি শুধু দায়িত্ব ভাতা পাবেন; অন্য কোনো আর্থিক বা অতিরিক্ত সুবিধা প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। সম্প্রতি দুদকের আবেদনের পর আদালতের আদেশে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়।