82°F বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

বস্টনে কর্মসংস্থান বাড়াতে ‘ওয়ার্কার এমপাওয়ারমেন্ট ক্যাবিনেট’-এর উদ্যোগ, ৪০ হাজার তরুণ পেল সামার জব

Rokon Pathan, Boston Bangla

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১২৬
বস্টনে কর্মসংস্থান বাড়াতে ‘ওয়ার্কার এমপাওয়ারমেন্ট ক্যাবিনেট’-এর উদ্যোগ, ৪০ হাজার তরুণ পেল সামার জব

যুক্তরাষ্ট্রের বস্টনে কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রমিকদের ক্ষমতায়নে ‘Worker Empowerment Cabinet’-এর কার্যক্রম জোরদার করা হয়েছে। সম্প্রতি এ ক্যাবিনেটের বৈঠকে অংশ নিয়ে শহরের কর্মসংস্থান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অংশীদারদের মতামত শোনা হয়েছে।

জানা যায়, ২০২২ সালে শ্রমিকদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করতে এই ক্যাবিনেট গঠন করা হয়। বস্টন শিক্ষা, উদ্ভাবন ও ব্যবসার কেন্দ্র হলেও দীর্ঘদিন ধরে অনেক বাসিন্দা এসব সুযোগ থেকে বঞ্চিত ছিলেন—এই বাস্তবতা থেকে উদ্যোগটি নেওয়া হয়।

গত চার বছরে ক্যাবিনেটটি শহরের বিভিন্ন নিয়োগদাতার সঙ্গে অংশীদারিত্বে কাজ করে মানসম্মত চাকরির সুযোগ তৈরি করেছে, বিশেষ করে যাদের স্নাতক ডিগ্রি নেই তাদের জন্য নতুন পথ উন্মুক্ত করা হয়েছে।

এই সময়ে ৪০ হাজারের বেশি তরুণকে বেতনভিত্তিক সামার জবের সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়া Roxbury ও Nubian Square এলাকায় সামার জব কর্মসূচিতে প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করা হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া ৮৩ শতাংশ তরুণ জানিয়েছেন, এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও প্রস্তুত করেছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, আরও অনেক কাজ বাকি রয়েছে। এ লক্ষ্য সামনে রেখে ৭০টি কর্মমুখী প্রশিক্ষণ ও শিক্ষা কর্মসূচিতে সহায়তার জন্য ১ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মাধ্যমে Boston Public Schools-এ কারিগরি শিক্ষা, প্রি-অ্যাপ্রেন্টিসশিপ সুযোগ এবং শিক্ষাজীবন শেষে পরামর্শ সেবা জোরদার করা হবে।

কর্তৃপক্ষ আরও জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সামনের সময় চ্যালেঞ্জিং হতে পারে। তবুও ফেডারেল সরকারের ঘাটতি পূরণে শহর প্রশাসন নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে বাসিন্দাদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়।