66°F বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ: প্রথম রোজা বৃহস্পতিবার

Rokon Pathan, Boston Bangla

প্রকাশ: ১৮ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৪
বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ: প্রথম রোজা বৃহস্পতিবার

বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ: প্রথম রোজা বৃহস্পতিবার

​বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশব্যাপী হিজরি ১৪৪৭ সনের পবিত্র সিয়াম সাধনা বা রোজা শুরু হচ্ছে। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেওয়া হয়।

​সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি নিশ্চিত করে যে, আজ বুধবার বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দৃশ্যমান হয়েছে। এর ফলে আজ বাদ এশা দেশের প্রতিটি মসজিদে খতমে তারাবির নামাজ শুরু হবে এবং মধ্যরাতে সেহরি খাওয়ার মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনা শুরু করবেন।

​নতুন সরকারের ধর্মমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম বড় ঘোষণা। সভায় ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আলেম-ওলামা এবং আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রমজানের আগমন উপলক্ষে দেশজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। ঘরে ঘরে ও মসজিদে মসজিদে শুরু হয়েছে বিশেষ ইবাদতের প্রস্তুতি।