86°F শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২১ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৬৫
আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

অন্যান্যবারের মতো এবারও আগামী ২ মার্চ নির্বাচন কমিশন বাংলাদেশ জাতীয় ভোটার দিবস পালন করবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবসের তারিখ নির্ধারণ করা হয়েছে। ভোটার দিবসের চূড়ান্ত কর্মসূচি আগামী এক-দুই দিনে ঘোষণা করা হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, অন্যান্য বছরের মতো এবারও জাতীয় ভোটার দিবস যথাযথ মর্যাদায় পালিত হবে। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং ট্রান্সজেন্ডার ভোটার ১ হাজার ২৩২ জন।